বাবা সিদ্দিকির মৃত্যু নিশ্চিত করতে ৩০ মিনিট অপেক্ষা শীবকুমারের

0
127
প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যু নিশ্চিত করতে লীলাবতী হাসাপাতালের বাইরে ৩০ মিনিট অপেক্ষা করেছিল মূল অভিযুক্ত শিবকুমার গৌতম।
পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। তার ছোঁড়া গুলিতে এনসিপি নেতার মৃত্যু হয়েছে কিনা জানতেই হাসপাতালের বাইরে ভিড়ের মধ্যে ৩০ মিনিট অপেক্ষা করেছিল অভিযুক্ত। বাবা সিদ্দিকিকে গুলি করার পর দ্রুত নিজের পোশাক বদলে নিয়েছিল শিবকুমার। বাবা সিদ্দিকির অবস্থা সঙ্কটাপন্ন জানতে পেরেই হাসপাতাল চত্বর থেকে সরে গা ঢাকা দিয়েছিল শীবকুমার। উজ্জ্বয়ীনী রেলওয়ে স্টেশনে তার ২ সহযোগী ধর্মরাজ কাশ্যপ এবং গুরমাইল সিং- এর সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করায় পরিকল্পনা বাতিল করেছিল শীবকুমার।
মূল অভিযুক্তের আরো কয়েকজন সহযোগীরনজর রেখেই  তাকে গ্রেফতার করতে পেরেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এবং উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
ছবি  সৌজন্যে : এক্স