গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

    পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

    0
    176
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতের বিপক্ষে হেরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ বলা যায়। নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলে স্বাগতিকদের আসরের বাকি অংশ দর্শক হয়ে থাকতে হবে।

    ভারতের বিপক্ষে এমন হারের পর দলীয় ম্যানেজমেন্টের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। দুবাইয়ে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য তিনি দলের অদূরদর্শী ম্যানেজমেন্টকে দায়ী করেছেন।সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেছেন, ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নন, কারণ তিনি জানতেন এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না,গোটা বিশ্ব এখন ছ’জন বোলার নিয়ে খেলছে। এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। সব মিলিয়ে শোয়েব আখতার সত্যিই হতাশ।ভিডিও বার্তায় শোয়েব আখতার আরো বলেছেন, তিনি আগে থেকেই জানতেন যে পাকিস্তান এই ম্যাচ হারবে।এই জন্য তিনি পাকিস্তানের পরিকল্পনাহীন দল নির্বাচনকেও কাঠগড়ায় তুলেছেন।

    বলেছেন,এই হারের জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া যায় না, কারণ তারা দলীয় পরিকল্পনা এবং নির্দেশ-র অভাবে সঠিকভাবে খেলতে পারছে না। দল যেমন,খেলোয়াড়রাও তেমনই,তারা জানেই না কী করতে হবে,মন্তব্য শোয়েব আখতারের।