
দ্বিতীয় স্টেজের লিভার ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। মাত্র এক মাস আগেই অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। এই পুরো চিকিৎসার সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা, এবার সেই খবর জানিয়েছেন অভিনেত্রীর স্বামী।
শোয়েব তার ব্লগে বলেছেন, দীপিকার শরীরে যে টিউমারটি প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছিল তাতে আশঙ্কা কয়েক গুণ বেড়েছিল। দীপিকার শরীরে ওই টিউমারটির অবস্থান খুব আশঙ্কাজনক ছিল। বায়োপসি রিপোর্টেও সংকটজনক শারীরিক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল। এই ধরনের টিউমার শরীরে বারবার ফিরে আসার আশঙ্কা থাকে।তবে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে দীপিকার শরীরে কোনো ক্যান্সারের কোষ নেই। তবে দীপিকা কক্কর’র দীর্ঘ চিকিৎসা চলবে।শোয়েব আরো বলেছেন, লিভার ক্যান্সারের দুই ধরনের চিকিৎসা হয়। ইমিউনোথেরাপি আর টার্গেটেড থেরাপি।টার্গেটেড থেরাপি, অর্থাৎ ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে যে চিকিৎসা হয়, দীপিকার সেই চিকিৎসাই শুরু হবে এবং তা দেড় থেকে দুই বছর পর্যন্ত চলবে। এখন দীপিকার শরীরে কোনো ক্যান্সারের কোষ না থাকলেও যদি ভবিষ্যতে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শে তা বদল হবে।উল্লেখ্য,১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন দীপিকা।
দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বাড়ি ফেরেন অভিনেত্রী। অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর স্বামী শোয়েবের প্রথম জন্মদিন পালন করেন দীপিকা কক্কর।
