গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বিবাহ বিচ্ছেদ হচ্ছে না শোভন-রত্নার

    বিবাহ বিচ্ছেদ হচ্ছে না শোভন-রত্নার

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। ২০১৭ থেকে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
    অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকতে চেয়ে আদালতে পাল্টা আবেদন করেন রত্না চট্টোপাধ্যায়। শুক্রবার আদালত ২ জনের আবেদনই খারিজ করে দেয়। সেক্ষেত্রে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় আইনত শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীই রইলেন। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেছেন ৮ বছর ধরে যে লড়াই লড়ছিলেন তার জয় হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের হিসেবেই দেখছেন তিনি। অন্যদিকে রায়ে খুশি শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ছেলে ঋষি এই রায়কে মায়ের জয় হিসেবেই দেখছেন।
    বাবা শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে প্লিজ পাপা, কামব্যাক পাপা, নাথিং ইজ টু লেট, উই উইল ফিক্স ইট।