গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata স্পিকারের ঘরের সামনে মাটিতে বসে বিক্ষোভ শোভনদেব-কুণালের

    স্পিকারের ঘরের সামনে মাটিতে বসে বিক্ষোভ শোভনদেব-কুণালের

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশন হয়ে গেলেও এখনও বিরোধী দলনেতার ঘর মেলেনি। বিষয়টি নিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে গিয়ছিলেন বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

    কিন্তু স্পিকার সময় না দেওয়ার অভিযোগ তুলে তাঁর ঘরের সামনেই অবস্থানে বসেন তাঁরা। তৃণমূলের অভিযোগ পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে এখনও বিরোধী দলনেতার মর্যাদা দেয়নি বিধানসভার সচিবালয়। ৩৬ বছরের একজন বিধায়ক তাঁর ঘর পাচ্ছেন না। এমনকি তাঁর চিঠিরও প্রাপ্তিস্বীকার করা হচ্ছে না।

    সচিবকে দেখিয়ে দেওয়া হচ্ছে। পরিষদীয় দলের বৈঠক করা যাচ্ছে না। এটা কী করে হতে পারে। I