তৃণমূলে ফিরলেন শোভন, সঙ্গী বৈশাখীও 

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে পুরনো দল তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে স্বাগত জানিয়েছেন শোভন-বৈশাখীকে। সাংবাদিক বৈঠকে অরূপ জানিয়েছেন, শোভন এবং বৈশাখী চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি সেই সময় দিয়েছেন। তৃণমূল ভবন থেকেই কালীঘাটে অভিষেকের বাড়ির উদ্দেশে রওনা দেন শোভন এবং বৈশাখী। অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই তৃণমূলের কাননে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র। ২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তার পর ২০২১ সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন বিজেপি-তেও। কিন্তু বেশি দিন থাকতে পারেননি শোভন।
মাঝে বেশ কয়েক বার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি। অবশেষে তৃণমূলে ফিরলেন তিনি।