
নির্যাতিতা রাত ৮টা ৩৫ মিনিটে আইআইএম জোকার হস্টেল থেকে বেরিয়ে কিভাবে একই সময়ে ৮টা ৩৫ মিনিটে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রশ্ন তুলেছেন অভিযুক্ত-র আইনজীবী।
তাঁর প্রশ্ন জোকা আইআইএম থেকে হরিদেবপুর থানা অন্তত ৪ থেকে সাড়ে ৫ কিলোমিটার। একইসময়ে এতটা রাস্তা কি করে যাওয়া সম্ভব। মেয়েকে দিয়ে থানায় অভিযোগপত্র লেখানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযোগকারিণীর বাবা। তাঁর মেয়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। মেয়ের ওপর নির্যাতনও হয় নি। এমনটাই জানিয়েছে তাঁর মেয়েই। অভিযুক্তর সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর মেয়েরে। মেয়ে একেবারেই মানসিকভাবে বিপর্যস্ত নয়। তাঁর আরও দাবি ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি দিতে গিয়েছিল তাঁর মেয়ে। বাইট: অভিযোগকারিণীর বাবা কসবাকাণ্ডের পরেই হঠাৎ করে আইআইএম-এ ধর্ষণের অভিযোগ নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
আশ্চর্যজনকভাবে তৃণমূলের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি রাজ্য পুলিশের এত তৎপরতা কেন। তা নিয়েও সন্দেহপ্রকাশ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।






