
বিনোদন অঙ্গনের সম্মানসূচক পুরস্কার গোল্ডেন গ্লোব ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বের অন্যতম সম্মানসূচক এই অ্যাওয়ার্ডের এবারের আসল বসেছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে।
এ বছর যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ,এমিলিয়া পেরেজ এবং শোগুন। ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে প্রত্যাশা অনুযায়ী সফলতাও দেখিয়েছে,এমিলিয়া পেরেজ। এবারের গোল্ডেন গ্লোবের মনোনয়নে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিল,এমিলিয়া পেরেজ। ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের সিনেমাটি মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে।এ ছাড়া পেয়েছে আরও তিনটি পুরস্কার।এর মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা।
তবে,এমিলিয়া পেরেজ-কে জোরালো টক্কর দিয়েছে শোগুন। বেষ্ট টেলিভিশন ড্রামার পুরস্কার ঘরে তুলেছে শোগুন সিরিজটি।








