গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs রক্তদান শিবিরের গেট তৈরি ঘিরে ভাঙড়ে গুলি

    রক্তদান শিবিরের গেট তৈরি ঘিরে ভাঙড়ে গুলি

    0
    95
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত ভাঙড়। জানা গিয়েছে ২৩ নভেম্বর ভাঙড়ের পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেছে আইএসএফ।

    সেই রক্তদান শিবির উপলক্ষ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ছবি দেওয়া গেট তৈরি করছিলেন দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগ সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা জমি মালিকের অনুমতি না দিয়ে গেট তৈরির অভিযোগ তুলেছে তৃণমূল। আইএসএফ-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আইএসএফ কর্মীর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরেই দুই পক্ষ রাস্তার দুধারে জমায়েত করে।

    খবর পেয়ে সেখানে পৌঁছয় পোলেরহাট থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।