গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah পঞ্চায়েত প্রধানকে হেঁটে এসে গুলি, সিসিটিভি প্রকাশ্যে

    পঞ্চায়েত প্রধানকে হেঁটে এসে গুলি, সিসিটিভি প্রকাশ্যে

    0
    153
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়ার বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি করার সিসিটিভি ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বিয়ে বাড়ি থেকে অনুপম রানা এক অনুগামীর বাইকে চেপে ফিরছিলেন।
    নিশ্চিন্দা এলাকায় বুড়ো শিবতলা এলাকায় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা আততায়ী সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে হেঁটে এসে গুলি চালায়। রাস্তা দিয়ে লোক চলাচল করলেও কেউ বাঁচাতে আসেনি। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। গুলি লেগে মাটিতে পড়ে গিয়েও আততায়ীকে জাপটে ধরার চেষ্টা করেন বাবু মণ্ডল। সেই সময় লাথি, ঘুষি মেরে হাঁটতে হাঁটতে এলাকা ছাড়ে ওই দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবু মণ্ডল। তাঁর পেটে গুলি লেগেছে। জখম হয়েছেন বাইক চালক অনুপম রানাও। সিন্ডিকেট বিবাদে খুনের চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এলাকায় একটি বিশাল ইমারতি দ্রব্যের গোলা রয়েছে। পরিবারের অভিযোগ হামলার পিছনে তৃণমূলেরই বাসু চৌধুরির হাত রয়েছে।
    তারও ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে। ১৩ বছর আগেও বাবু মণ্ডলের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে বাসু চৌধুরির বিরুদ্ধে। জেলও হয়েছিল বাসু-র। পরে সব মিটমাট হয়ে গেলেও সম্প্রতি ফের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঝামেলা চলছিল বলে দাবি পরিবারের।