৪০ ঘণ্টা পর বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব
অবশেষে খোঁজ মিলেছে রাইফেল শ্য়ুটার দময়ন্তী সেন-র। প্রায় ৪০ ঘন্টার পর মেলে খোঁজ তরুণী রাইফেল শ্যুটারের। শনিবার ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে দময়ন্তী সেনকে খুঁজে পাওয়া গেছে।
তাঁর বাবাই এ কথা জানিয়েছেন। সেখান থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এই দু’দিন কোথায় ছিলেন দময়ন্তী, তা জানা যায়নি। দময়ন্তীকে খুঁজে পেতে তল্লাশির জন্য গঠন করা হয়েছিল সিট। শুক্রবার শ্য়ুটার দময়ন্তী সেনের বাবার সঙ্গে দেখা করেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ’ও।  বৃহস্পতিবার সকালে কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাংলার প্রতিভাবান এই শুটার। তারপর বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিল দময়ন্তী।
তাঁকে শেষবার দেখা গিয়েছিল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দময়ন্তীর মা-বাবা। অবশেষে পাওয়া গিয়েছে দময়ন্তী-কে।