আমেরিকার রেস্তোরায় গুলি, মৃত ৩

0
66
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার উত্তর ক্যারোলিনার সাউথপোর্টে একটি জনাকীর্ণ ডকসাইড রেস্তোরায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন অন্তত ৮ জন।
জানা গিয়েছে রাত ১০টার দিকে সাউথপোস্টের অন্যতম জনপ্রিয় আড্ডাস্থল আমেরিকান ফিশ কোম্পানি রেস্তোরাঁর কাছে জাহাজটি এসে থামে এবং দ্রুত পালিয়ে যায়। তার আগে, রেস্তোরাঁয় ডিনার করার মুহূর্তে সেখানে থাকা কয়েকজনের উপর গুলিবর্ষণ করে আততায়ীরা। সাউথপোর্ট সিটি একটি সতর্কতা জারি করে বলেছে, সাউথপোর্ট ইয়ট বেসিনে একজন সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়া গিয়েছে।
ব্রান্সউইক কাউন্টি শেরিফের অফিস কাউন্টি জুড়ে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সিটি অফ সাউথপোর্ট পুলিশ বিভাগকে সহায়তা করছে। শনিবার রাত পর্যন্ত সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, জলপথে এসে যে নৌকা ওই গুলি চালায়, তা হোয়াইট সেন্টার কনসোল বলে উল্লেখ করা হয়েছে।