গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Burdwan প্রতিবেশীদের সঙ্গে জমি বিবাদে শুটআউট বর্ধমানে

    প্রতিবেশীদের সঙ্গে জমি বিবাদে শুটআউট বর্ধমানে

    0
    1306
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বর্ধমানে। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কোলাঘাট এলাকার বাসিন্দা সুবীর মণ্ডল। তিনি পেশায় ব্যবসায়ী, দীর্ঘদিন ধরেই পাড়ার প্রতিবেশীদের সঙ্গে তাঁর বাড়ির পাশের একটি জমি নিয়ে বিবাদ রয়েছে। শনিবার রাতে তা চরম আকার ধারণ করে। প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়ান সুবীর। সেই সময় তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে তিনি গুলি চালে বলে অভিযোগ। ঘটনায় কেউ আহত হননি। শূন্যে গুলি চলেছে বলেই খবর। সুবীর-র পরিবারের অভিযোগ, স্থানীয়রা দীর্ঘক্ষণ বাড়ি ঘেরাও করে রাখেন। পুলিশকে তাঁরা খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই উত্তেজিত জনতা বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে আসেন। আত্মরক্ষার তাগিদে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে গুলি চালানো হয়। অন্যদিকে স্থানীয়রা দাবি করেছেন, তারা মিটিং করছিলেন।
    সেই সময় সুবীর-র বাড়ি থেকে করে গুলি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।