ফসল কাটাকে কেন্দ্র করে নওদায় গুলিবিদ্ধ যুবক

0
316
ছবি সৌজন্যে : নিজস্ব

জমির ফসল কাটাকে কেন্দ্র করে যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদায়।

অভিযোগ জমির ফসল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ তখনই আজিজ মণ্ডল নামে এক যুবককে গুলি চালিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গেলে আজিজের কাকা আজিজুল মণ্ডল ও আরও একজনকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ চলছিল। বৃহস্পতিবার ফসল কাটাকে কেন্দ্র করে সেই বিবাদ চরমে ওঠে।