গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয়ের জন্য বন্ধ হয় শুটিংও

    অক্ষয়ের জন্য বন্ধ হয় শুটিংও

    0
    60
    ছবি সৌজন্যে : ফাইল

    নতুন বছরে বিজয় সালাগাঁওকার পর্দায় আসার আগেই দৃশ্যম থ্রি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ধুরন্ধর সাফল্য মেলার পর এই ছবির শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় খান্না।

    অক্ষয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। অক্ষয়ের এহেন আচরণ নিয়ে যখন সমালোচনায় মুখর হয়েছেন সকলে তখন অক্ষয়ের এমন ব্যবহার যে নতুন নয় তা জানালেন,সেকশন ৩৭৫ ছবির চিত্রনাট্যকার মণীশ গুপ্ত।মণীশের ছবিতে এর আগে অভিনয় করতে গিয়েও একই পথে নাকি হেটেছিলেন অক্ষয়। অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট দিয়েছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খোলেন মণীশ। অক্ষয়ের বিরুদ্ধে মণীশ বলেছেন, ২০১৭ সালে অক্ষয় খান্না তাঁর ছবি সেকশন ৩৭৫ চুক্তিবদ্ধ হন। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক ছিলেন প্রথমে তিনি। কুমার মঙ্গত ছিলেন সেই ছবির প্রযোজক। ওই ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল দু’কোটি টাকা। ছবির শুটিং শুরু করার আগে অগ্রিম একুশ লাখ টাকা নিয়েছিলেন অক্ষয়। কিন্তু তারপর হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান। শুধু তাই নয় আরও একটি ছবি ,দ্য আক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির জন্যও তিনি চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু সব ঠিক থাকার পর হঠাৎ করেই অক্ষয় খান্না মণীশর ছবিটির শুটিং শুরু না করে,দ্য আকসিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির শুটিং করতে লন্ডন চলে যান এবং তাঁর ছবিটির শুটিং ছ’মাস পিছিয়ে যায়।পরিচালক মণীশ গুপ্ত আরও বলেছেন যে, লন্ডন থেকে শুটিং করে ফিরে অক্ষয় ২কোটি টাকা পারিশ্রমিক নিতে অস্বীকার করেন এবং তার বদলে ৩ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হাঁকেন।তা পূরণ না হওয়ায় অক্ষয় ছবি থেকে সরে দাঁড়ান।এখানেই তাঁর দাবি শেষ হয়নি।অক্ষয়ের সমস্ত চাহিদা আমি পূরণ করতে অস্বীকার করায় ও চায় আমি যাতে ছবির পরিচালনা থেকে দরে দাঁড়াই।

    কারণ মণীশ সেই পরিচালক নন যে অভিনেতাদের সমস্ত দাবি মেনে নেবেন। তাই অক্ষয়, ছবির প্রযোজক কুমার মঙ্গতকে সমানে উসকানি দিতে থাকেন যাতে মণীশকে পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়। কুমার মঙ্গত অক্ষয়ের সঙ্গে হাত মিলিয়ে মণীশকে ছবি থেকে সরিয়ে দেন। মণীশর ওই ছবির জন্য তিন বছরের পরিশ্রম সব বৃথা যায়।