
হোয়াইট হাউসের অদূরে এলোপাথাড়ি গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু জানা যাচ্ছে, গুলি চলার কিছুক্ষণ আগেই সেখান দিয়ে গাড়ি করে যান মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
জানা গিয়েছে, হোয়াইট হাউসের অদূরে ন্যাশনাল মলের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকা গুলি চালাতে শুরু করেন। ওই রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ আগেই যান ভ্যান্স। ফলে কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল এলাকা। কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে গুলি। যদিও গুলি চালানোর পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। শুধু তা-ই নয়, অভিযোগ পুলিশকে লক্ষ্য গুলিও চালান তিনি। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই আহত হন তিনি। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।








