বিয়েতে বাধা, যাদবপুরে প্রাক্তন প্রেমিকার বাবাকে গুলি

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়েতে রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকার বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে যাদবপুরের বাজার সংলগ্ন পচা পানের গলি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে সেই সময় তরুণী ও তাঁর বাবা বাড়ির বারান্দায় বসেছিলেন। রাস্তা থেকে ডেকে গেট খোলার পর আচমকাই গুলি চালায় অভিযুক্ত। যদিও গুলি লাগে দেওয়ালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন যাদবপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে বুলেটের খোল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে অনেক দিন ধরেই তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত যুবক। রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়েছে।
বেঙ্গালুরুতে পড়াশোনার সময়ও একবার ওই তরুণীর ওপর হামলা চালিয়েছিল অভিযুক্ত। সেই সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তরুণীকে।