শিলিগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শুটআউট! জখম শিশু-সহ ৫

0
498
ছবি সৌজন্যে : নিজস্ব
শিলিগুড়ির বিধাননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শুটআউট-র  ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি শিশু-সহ ৫। জখমদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও দুই পুরুষ।
জানা গিয়েছে, দুপুর বারোটা নাগাদ শিলিগুড়ির বিধাননগরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে যথারীতি বেশ ভিড়। টাকা লেনদেনের দীর্ঘ লাইন। এমন সময় হঠাৎ গুলির শব্দ। ব্যাঙ্কের ভিতরে চলে ছররা গুলি। তাতে জখম হন এক শিশু-সহ ৫ জন। চরম আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ব্যাঙ্কে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, ব্যাঙ্কের বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষী ভিতরে এসেছিলেন। অসাবধানতাবশত তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং সেখান থেকেই সকলের নজর এড়িয়ে গুলি চলে।
পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে পাঠায়। সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ককর্মীরা সুরক্ষিত রয়েছেন।