রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব
রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। পেট্রোল পাম্পের সামনে পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কেকে গুলি করে দুষ্কৃতীরা।
বাইকে করে এসে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী সুদীপের ওপর গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে বীরভূমের রামপুরহাটে প্রত্যেক রবিবার পাথর ক্র্যাশারের শ্রমিকদের টাকা দেন ব্যবসায়ীরা। সেই মত বেশ কয়েকজন ব্যবসায়ী শ্রমিকদের টাকা দেওয়ার জন্য একটি দোকানে বসেছিলেন। তখনই দুষ্কৃতীরা হানা দেয়।
টাকার ব্যাগ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় সুদীপ বাস্কে বাধা দিতে গেলে তাঁর বুকে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাথর ব্যবসায়ীর। এরপরেই ঝাড়খণ্ডের দিকে পালিয়ে দুষ্কৃতীরা।