গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International হোয়াইট হাউসের সামনে শুটআউট, নিহত বন্দুকবাজ 

    হোয়াইট হাউসের সামনে শুটআউট, নিহত বন্দুকবাজ 

    0
    9
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    হোয়াইট হাউসের সামনে শুটআউট। ব্যাগ থেকে বন্দুক বার করে আচমকা গুলি চালাতে শুরু করেন এক যুবক। তবে আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের পাল্টা গুলিতে ওই বন্দুকবাজ নিহত হয়েছেন।
    গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এলোপাথাড়ি গুলিতে জখম হন পথচলতি এক জনও। বন্দুকবাজের নিশানায় ট্রাম্প ছিলেন কি না, কী উদ্দেশ্যে তিনি হোয়াইট হাউসের সামনে গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সিক্রেট সার্ভিসের তরফে একটি বিবৃতি দিয়ে ঘটনা ব্যাখ্যা করা হয়েছে।
    তারা লিখেছে, শনিবার আমেরিকার সময় সন্ধ্যা ৬টার পর ১৭ স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ এলাকায় এক যুবক ব্যাগ থেকে অস্ত্র বার করে গুলি চালাতে শুরু করেন। সিক্রেট সার্ভিসের পুলিশ পাল্টা গুলি চালায়। বন্দুকবাজের গায়ে গুলি লাগে। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সময় রাস্তার পাশে এক জন জখম হয়েছেন।