গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Nadia কৃষ্ণনগরে শ্যুটআউট, কলেজছাত্রী গুলি করে খুন

    কৃষ্ণনগরে শ্যুটআউট, কলেজছাত্রী গুলি করে খুন

    0
    224
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রেম ভাঙতে চাওয়ায় ঘরে ঢুকে মা-ভাইয়ের সামনেই কলেজ ছাত্রী তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে প্রেমিক যুবকের বিরুদ্ধে।
    এমনই হাড়হিম ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক পলাতক রয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী বছর ১৯-র ইশা মল্লিক। জানা গিয়েছে, নিহত তরুণীর সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিহত তরুণীর পরিবার সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই। তরুণীর মায়ের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান।
    দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তরুণীর মা। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।