
বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের।
বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসি ফুটেজ দেখিয়ে দাবি নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর। এটা অর্জুন সিংয়ের পরিকল্পিত হামলা, এরসঙ্গে তৃণমূলের যোগ নেই বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুজন দুষ্কৃতী প্রথমে বাইকে করে কুন্দন সিংয়ের বাড়ির সামনে আসে। একজন নেমেই গুলি চালাতে থাকে। এরপর ফের বাইকে করে চম্পট দেয়। যাকে টার্গেট করা হয়েইছল সেই কন্দুন সিং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।
তিনি জানিয়েছেন যাঁরা এসেছিল, তাঁদের মধ্যে ২জনকে আইডেন্টিফাই করে এফআইআর করা হয়েছে। আকাশ চৌধুরি, আমন চৌধুরি দুজনেই তৃণমূল কর্মী বলে দাবি কুন্দনের।
