গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Coochbehar সিতাইয়ে জমি বিবাদে গুলিবিদ্ধ যুবক

    সিতাইয়ে জমি বিবাদে গুলিবিদ্ধ যুবক

    0
    459
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোচবিহারের সিতাইয়ে জমি বিবাদে যুবককে গুলি করে খুনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    জানা গিয়েছে জমি নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সঙ্গে বিবাদ রফিক মিঞার। বিবাদের জেরেই হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে লুকিয়ে রফিকের বাড়িতে ঢোকে অভিযুক্ত। সেই সময় খেতে বসেছিলেন রফিক, তাঁর পায়ে গুলি লাগে। কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় অভিযুক্ত।
    রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত-র শাস্তির দাবিতে সরব হয়েছে রফিকের পরিবার।