সলমনের বাড়িতে গুলি, আটক তৃতীয় অভিযুক্ত 

0
175
Shot at Salmans house third accused arrested
Shot at Salmans house third accused arrested
সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার হরিয়ানা থেকে তৃতীয় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তৃতীয় অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাং এবং ধৃত শুটারদের মধ্যে মধ্যস্থতাকারী ছিল।
এর আগে দুই অভিযুক্ত ভিকি গুপ্তা ও সাগরকুমার পালককে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছে। রবিবার সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গুজরাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।সূত্রের খবর, তদন্তে আরও উঠে এসেছে অন্যতম অভিযুক্ত সাগর পালের হাতে শনিবার রাতেই বন্দুক তুলে দেওয়া হয়েছিল। কিন্তু কে সেই বন্দুক দিয়েছে তা এখনও অজানা। ১ লাখ টাকা তাদের অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলেও দাবি। হামলার আগে তারা এলাকা রেইকি করেছে বলেও জানা গিয়েছে।