গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad মদের আসরে বচসায় বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ, লালবাগেও

    মদের আসরে বচসায় বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ, লালবাগেও

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মদের আসরে বচসায় মালদায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে মালদার বৈষ্ণবনগরে মদের আসরে কথা কাটাকাটি থেকে বচসার সূত্রপাত।
    তাতেই গুলিচালানোর ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় বছর ৪০-র নিরঞ্জন দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈষ্ণনগরের বীরনগর এলাকায়। এদিকে সিউড়িতে পিস্তল নিয়ে তৃণমূলের দাপাদাপির মধ্যে গুলি চলল মুর্শিদাবাদের লালবাগে। নবাবি আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল নিয়ে বিবাদে মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এলোপাথাড়ি গুলি চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ৫টি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার হয়েছে এলাকা থেকে। গুধিয়ার বাসিন্দা মণিরুল ইসলাম নামেএক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি ওয়ান শাটার ও চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এক জনের পায়ে গুলি লাগে। জানা গিয়েছে মুর্শিদাবাদ এস্টেটের অধীনে থাকা লালবাগজুড়ে ছড়িয়ে রয়েছে নবাবি আমলের জমি ও সম্পত্তি। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখল করে বিক্রির চক্র সক্রিয় রয়েছে লালবাগে। স্থানীয় সূত্রে খবর এলাকার এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুব নেতা বেআইনিভাবে ওই সম্পত্তি দখল করে পাঁচিল দিয়ে দখলের চেষ্টা করছিলেন। তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন বোমা মেরে সেই পাঁচিল গুড়িয়ে দেয়।
    এরপরেই তৃণমূল নেত্রীর অনুগামীরা এলাকায় গিয়ে গুলি চালায় বলে অভিযোগ। গুলিচালানোর ঘটনার পরেই লালবাগের এসডিও, এসডিপিও এলাকা পরিদর্শন করেছেন।