গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs নিউ বারাকপুরে পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি, ধৃত ২

    নিউ বারাকপুরে পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি, ধৃত ২

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে ফের শ্যুটআউট, নিশানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকার। তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ ২ জনকে।
    অভিযোগ, নিউ ব্যারাকপুরের দক্ষিণ তালবান্দায় মন্দিরে চুরি ঘিরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকায় মিছিল করে স্থানীয়রা। জানা গিয়েছে, রবিবার রাতে মন্দিরে ১টা থেকে ২টোর মধ্যে মন্দিরে চুরি করতে এলে এলাকার লোকজন একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। ফোন করে আরও কয়েকজনকে ডাকে ওই দুষ্কৃতী, অভিযোগ এলাকাবাসীর। ফোনের পর বাইকে পাঁচ জন এসে গুলি চালায়, অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা ঝর্ণা সরকারের।
    পুলিশ গুলির খোল পেয়েছে বলেও জানান পঞ্চায়েত সদস্য। এলাকায় নিউ ব্যারাকপুর থানার পুলিশের টহল রয়েছে।