
গত বছরই বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চলেছিল। ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই।
এ বার বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলেছে বলিউডের আরেক অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। এবারও নেপথ্যে আলোচিত গ্যাংস্টার গোল্ডি ব্রার। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে খবর। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি। হঠাৎ দিশার ওপর এমন রাগ কেন?ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেছেন দিশার পরিবার তথা তার দিদি খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবে না। তাই এটা একটা সাবধান বাণী ছিল।উল্লেখ্য দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপরে এবার ক্ষোভ উগরে দিয়েছিলেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা কর্তা। সোশ্যাল মিডিয়ায় তিনিও পরিচিত।সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে বসবাস করা মহিলাদের নিয়ে।সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে সমালোচনা করেন খুশবু। একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন।কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু।
তাকে নারীবিদ্বেষী বলেও আক্রমণ করেন। এমনকি, অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী ও নপুংসক বলেও কটাক্ষ করেছেন দিশার বোন খুশবু পাটানি।
