গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কমলার নির্বাচনী প্রচার দফতরে গুলি

    কমলার নির্বাচনী প্রচার দফতরে গুলি

    0
    139
    ডোনাল্ড ট্রাম্পের পর এবার আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার দফতরে চলল গুলি চালানোর ঘটনায় শোরগোল পরে গিয়েছে।এরপরেই কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
    জানা গিয়েছে, মধ্যরাতের পর আরিজোনায় সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দফতরে গুলি চলে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সকালে দফতরে ঢুকে গুলি চলার প্রমাণ পাওয়া গিয়েছে। সে সময় সেখানে কেউ ছিলেন না। ফলে কেউ আহত হননি। ঘটনাস্থলে পৌঁছেছে গোয়েন্দাদের একটি দল। কে বা কারা কেন ডেমোক্র্যাট দলের দফতরে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা।এর আগে ১৬ সেপ্টেম্বর মধ্যরাতের পর একইভাবে কমলা হ্যারিসদের দফতরে গুলি চলেছিল। ছররা বন্দুক দিয়ে জানলা লক্ষ্য করে ছোড়া হয়েছিল গুলি। সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ওই ঘটনার এক সপ্তাহের মাথায় আরও একটি হামলার ঘটনায় তৎপর হয়েছে পুলিশ।