গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International কলম্বিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি 

    কলম্বিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি 

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স
    কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে কলম্বিয়ায়। বোগোটায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কেউ তাঁকে পিছন থেকে গুলি করেন। সঙ্গে সঙ্গে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মিগুয়েলের অবস্থা আশঙ্কাজনক।
    স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আততায়ী খুব কাছ থেকে মিগুয়েলকে লক্ষ্য করে পর পর তিন বার গুলি চালান। দু’টি গুলি লেগেছে তাঁর মাথায়, একটি গলায়! তবে হাসপাতাল বা সরকারের তরফে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মিগুয়েলের উপর গুলি চালানোর ঘটনা ধরা পড়েছে উপস্থিত জনতার ক্যামেরায়। যদিও এই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ৩৯ বছর বয়সি মিগুয়েল কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবের প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য। কলম্বিয়ার জাতীয় রাজনীতিতে তিনি খুবই জনপ্রিয়। ২০২২ সাল থেকে সেনেটর পদে রয়েছেন তিনি। অতীতে বোগোটার সরকারি সচিব এবং সিটি কাউন্সিলরও হয়েছিলেন।
    ২০২৬ সালের প্রেসিডেন্ট ভোটে তিনি লড়ছেন বলে ঠিক ছিল। তাঁর পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা পেশায় ব্যবসায়ী হলেও ইউনিয়ন নেতা ছিলেন। তাঁর মা ছিলেন সাংবাদিক। ১৯৯০ সালে এক মাদক ব্যবসায়ী পাবলো এসকোবার তাঁকে অপহরণ করেন। ওই সাংবাদিককে উদ্ধারের আগেই খুন করা হয়। মিগুয়েলের দাদা জুলিও টারবে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন।