
হরমুজ প্রণালী হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই দু’টি তেলবাহী জাহাজকে আটকে দিয়েছে ইরান সেনা। গানার বোট নিয়ে জাহাজ দু’টিকে ঘিরে ফেলে সেনা।
সেই ভিডিয়োও পোস্ট করেছে তারা যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। প্রেস টিভি জানিয়েছে, ইরানের বাহিনী দু’টি জাহাজকে অবরুদ্ধ করার ভিডিয়ো প্রকাশ করেছে। এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোডস নামে দু’টি জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই ইরানের সশস্ত্র বাহিনী সেই জাহাজ দু’টিকে ধরে ফেলে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জাহাজের দখল নিচ্ছে ইরান বাহিনী। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর-এর দাবি, জাহাজ দু’টির মধ্যে একটি লাইবেরিয়ার।
আটক জাহাজ দু’টি কোনও রকম অনুমতি ছাড়াই হরমুজ় দিয়ে অগ্রসর হচ্ছিল। সে কারণেই তাদের পথ আটকে দেওয়া হয়েছে। এপামিনোডস নামে জাহাজটি ওমান থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে ইরান বাহিনীর হাতে আটক হয়েছে।
