গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সুলতানে ‘গ্রেট’ অপসারণ, বিতর্কে কংগ্রেস-বিজেপি

    সুলতানে ‘গ্রেট’ অপসারণ, বিতর্কে কংগ্রেস-বিজেপি

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এ বছর নতুন পাঠ্যপুস্তকে মোগল সম্রাট আকবর এবং মহীশূরের শাসক টিপু সুলতানের নাম থেকে গ্রেট শব্দটি অপসারণ নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিরোধ থামেনি। কংগ্রেস নেতারা অভিযোগ করছেন, সরকার তাদের রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে সংকুচিত করে উপস্থাপনের চেষ্টা করছে।

    জানা গেছে, দেশে ২৪ হাজারের বেশি সিবিএসই স্কুলে এনসিইআরটি বই পৌঁছেছে। জাতীয় শিক্ষাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল,এনসিইআরটি যে পাঠ্যপুস্তক ছাপিয়েছে, সেখানে মোগল সম্রাট আকবর ও মহিশূরের শাসক টিপু সুলতানের নাম থেকে গ্রেট শব্দটি বাদ দেওয়া হয়েছে।কংগ্রেস বলছে, কিছু নির্দিষ্ট শাসককে বিজেপির অপছন্দ, বিশেষ করে মুঘল যুগের শাসকদের। কিন্তু বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ,আরএসএস বলেছে,এই পরিবর্তনগুলো দীর্ঘদিনের প্রয়োজনীয় সংশোধনের অংশ।এদিকে,কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ, সরকারকে মনে করিয়ে দিয়েছেন, আকবর এবং টিপু সুলতান ৭০০ বছর ধরে দেশ শাসন করেছিলেন।তারা মাত্র এক বা দু দিন শাসন করেননি।কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ তাদের সময়ে অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, তাদের সময় জিডিপি ছিল ২৭ শতাংশ। ভারতকে সোনার পাখিও বলা হতো।কংগ্রেস সংসদ সদস্য মাসুদ ব্রিটিশদের হাতে শেষ মোগল সম্রাটকে ফাঁসির সাজা দেওয়ার এবং তার সন্তানদের কঠোর শাস্তি পেতে দেখার অপমানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। কংগ্রেস নেতা কে. মুরলীধরনও সংশোধনীর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আকবর সাম্প্রদায়িক সম্প্রীতির রাজা ছিলেন।

    তিনি হিন্দু ধর্মও গ্রহণ করেছিলেন। তিনি আরো বলেছেন, টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।