গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে শ্রদ্ধা

    ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে শ্রদ্ধা

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি।

    নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা।প্রায় ৩ হাজার ৯২৯ বর্গফুটের এই বিশাল বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে।শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত।

    এদিকে বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন।উল্লেখ্য শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন।২০২৪ সালে মুক্তি পাওয়া তার স্ত্রী টু ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি।