
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে, স্ত্রী টু-এর সফলতায় ভাসছেন। মাত্র ৬০ কোটি টাকা বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি টাকার বেশি।
শুধু তাই নয়, বক্স অফিসে ভেঙে দিয়েছে পাঠান, জওয়ান-এর আয়ের রেকর্ডও। বর্তমানে হিন্দি চলচ্চিত্রে সর্বোচ্চ আয় করা সিনেমা, স্ত্রী টু।এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। তবে স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এর শুটিং।নির্মাতা জানিয়েছেন, এই ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। নিখিল বলেছেন,সিনেমাটির জন্য প্রথমে শ্রদ্ধার কথাই ভেবেছেন। যখন শ্রদ্ধাকে প্রস্তাব দিলেন, সে মুহূর্তেই রাজি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছে শ্রদ্ধা। নিখিল দ্বিবেদির চিত্রনাট্যও প্রস্তুত।এতে সাপের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে। যে তার চেহারা পরিবর্তন করতে পারে। অতীতে এমন আঙ্গিকের অনেক সিনেমা হয়েছে।
তবে বর্তমান সময়ের কথা মাথায় রেখেই নাগিন বানাবেন নিখিল। তবে সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আর কে কে থাকবেন, তা জানানো হয়নি।







