
শ্রমশ্রী প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে শয়ে শয়ে যুবক ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের জন্য। সোশ্যাল মিডিয়ায় পুরুলিয়ার ভিডিও পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মাসে ৫ হাজার টাকার থেকে অনেক বেশি টাকা রোজগারের জন্য ভিনরাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছেন এরাজ্যে বহু যুবক। তিনি লিখেছেন এই ছবিটা দেখলে দুটো বিষয় নিশ্চিত হওয়া যায়। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের এমন বেহাল দশা যে বাঙালিদের বাধ্য হয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে কাজের খোঁজে। দ্বিতীয়ত ভারতের কোনও প্রান্তেই কোথাও কোনও বাংলাভাষীদের ওপর হেনস্থা করা হচ্ছে না কিংবা বাঙালি অস্মিতা আক্রান্ত হচ্ছে না।
শুভেন্দু অধিকারীর দাবি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনগড় এবং আগামী বছর নির্বাচনে বৈতরণী পাড় হওয়ার রাজনীতি।





