গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly প্রেমিকার সাক্ষাত পেতে ইউটিউব দেখে বোমা, গ্রেফতার প্রেমিক

    প্রেমিকার সাক্ষাত পেতে ইউটিউব দেখে বোমা, গ্রেফতার প্রেমিক

    0
    294
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বোমার আওয়াজে বাড়ির থেকে বেরোবে প্রাক্তন প্রেমিকা। সেই সুযোগে কথা হবে। এমনটা ভেবে ইউটিউব দেখে বোমা বানিয়ে ছটপুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে প্রেমিক সহ ৪ জনকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
    জানা গিয়েছে ২৮ অক্টোবর ছটপুজোর রাতে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালিকবাগান খামারডাঙা এলাকায় বোমা ছোঁড়ে সাগর মালিক ও তাঁর তিন বন্ধু প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আযুষ যাদব। এদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। বোমার জেরে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। একটি বাইকের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ পায় তদন্তকারী অফিসাররা। এরপরেই গ্রেফতার করা হয় ৪ জনকে। তাদের জেরা করেই জানতে পারে সাগরের সঙ্গে চাঁপদানির বাসিন্দা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
    সম্প্রতি তাদের সম্পর্কে চিড় ধরে। এরপর সাগরের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় ওই তরুণী। সেই আক্রাশে ইউটিউব দেখে বোমা বানিয়েছিলো ।