
আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। শনিবার একটি বিবৃতি দিয়ে শ্রেয়া ঘোষাল লিখেছেন আর জি করের ঘটনা তাঁকে প্রভাবিত করেছেন। ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠেছেন।
এই পরিস্থিতিতে গানের কনসার্ট করার মত অবস্থায় তিনি নেই। ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্ট হওয়ার কথা থাকলেও তা অক্টোবরে পিছিয়ে দিয়েছেন শ্রেয়া। তবে কোন তারিখে হবে তা তিনি জানান নি। এদিকে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির বিরুদ্ধে সরব হয়েছেন অনিভনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি লিখেছেন রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়। সোহম চক্রবর্তীর পোস্টের পর কুণাল ঘোষ লিখেছেন টলিউডের যাঁরা বিরোধিতা করেছেন, তাঁর জন্য সময় নষ্ট না করে ছবিটার বিরুদ্ধে অন্তত একটা পোস্ট তো করতে পারতেন যেমন সোহম করেছেন।








