আর জি কর-কাণ্ড প্রভাবিত করেছে, কনসার্ট পিছলেন শ্রেয়া 

0
164
Shreya skips the concert due to RG tax scandal
Shreya skips the concert due to RG tax scandal
একজন মহিলা হিসাবে আর জি করের ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছেন তিনি। কলকাতার কনসার্ট পিছিয়ে দিয়ে জানিয়েছেন বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি। তবে তারিখ এখনও জানানো হয়নি।শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে শ্রেয়া ঘোষাল বলেছেন, কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, তাঁকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠেছেন। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই তার গায়ে কাঁটা দিচ্ছে। তিনি এবং তাঁর প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি হবে। সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন তিনি।কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন শ্রেয়া ঘোষাল।