
দৃশ্যম অভিনেত্রী শ্রিয়া স্মরণ,অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে হয়রানির শিকার। অভিনেত্রীর ছদ্মবেশে সেই ব্যক্তি বিভিন্ন মানুষজনের সঙ্গে যোগাযোগ করছে।এমনটা জানার পর ক্ষোভে ফেটে পড়েছেন শ্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় ওই প্রতারককে অবিলম্বে এমন কার্যকলাপ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রিয়া।অভিনেত্রী বলেছেন, দয়া করে মানুষকে বার্তা পাঠানো এবং তাদের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। শ্রিয়া ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করে ওই প্রতারকের ফোন নম্বরও প্রকাশ করেছেন। স্ক্রিনশটে দেখা গিয়েছে, ছদ্মবেশী ব্যক্তিটি শ্রিয়ার ছবিকে প্রোফাইল পিকচার হিসাবেও ব্যবহার করেছে।শ্রিয়া লিখেছেন, যেই হোন না কেন,এটা বোকামি।দয়া করে মানুষকে ভুল বার্তা পাঠানো এবং তাদের সময় নষ্ট করা বন্ধ করুন। সত্যিই অদ্ভুত। মানুষের সময় নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে।দৃশ্যম খ্যাত অভিনেত্রী জানিয়েছেন, প্রতারক এমন ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছে, যাদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন।তিনি আরো লিখেছেন,এটা আমি নই,এটা আমার নম্বরও নয়, এক দিক দিয়ে ভালো যে এই জঘন্য ব্যক্তি তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন, যাদের আমি শ্রদ্ধা করি এবং ভবিষ্যতে যাদের সঙ্গে কাজ করতে চাই।খুবই অদ্ভুত।কেন আপনি নিজের সময় নষ্ট করে এমন কাজ করছেন? নিজের জীবন নিয়ে ভাবুন, অন্যের ছদ্মবেশ ধারণ নয়।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও অভিনেত্রী শ্রিয়া স্মরণ সতর্কতা জারি করে লিখেছেন,স্ক্যাম অ্যালার্ট… ভুয়ো নম্বর।
বন্ধুরা জানাচ্ছেন কেউ আমার পরিচয়ে যোগাযোগ করছে। এই ভুয়ো নম্বর থেকে যে কোন রকম যোগাযোগ, কাজের প্রস্তাব বা পেমেন্ট দেওয়া থেকে বিরত থাকুন।স্বাভাবিকভাবেই শ্রিয়ার এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্যানরা।






