
প্রাণ বাঁচাতে ভারতে আসা বাংলাদেশের সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে রাখার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজনৈতিক কারণে আওয়ামি লিগের সদস্যরা যাঁরা এদেশে এসেছেন তাঁদেরও রাজনৈতিক শেল্টারের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
তাঁর কথায় বিজেপি শাসিত রাজ্যে এমনটা হচ্ছে না। কিন্তু এরাজ্যে প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ৮৫ বছরের বৃদ্ধাকেও জেলে যেতে হয়েছে। তাঁর কথায় বিষয়টি ভাবার সময় এসেছে। কালিয়াগঞ্জ, রানাঘাট, খড়দহ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ওদেশ থেকে পালিয়ে আসা মানুষজনকে গ্রেফতার হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য ধর্মীয় কারণে যাঁরা এদেশে এসেছেনে তাঁদের তো বটেই রাজনৈতিক কারণে আওয়ামি লিগের সদস্যদের রাজনৈতিক শেল্টার দেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন বারবার সরব হওয়ায় বাধ্য হয়ে রাজ্য সরকার বিএসএফকে জমি দিতে শুরু করেছে।





