
দিল্লিতে ফিরেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল।
১৫ জুলাই মহাকাশ মিশন সম্পূর্ণ করে ফিরেছিলেন আমেরিকায়। সেখান থেকেই রবিবার ভোরে দিল্লিতে নামলেন এই ইতিহাস সৃষ্টিকারী বায়ুসেনা আধিকারিক।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁর পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ বহু মানুষ। জাতীয় পতাকা হাতে উপস্থিত সাধারণ মানুষের ভিড় যেন রূপ নিয়েছে উৎসবে। এমন অভ্যর্থনায় আবেগে ভাসলেন শুভাংশু শুক্ল। সূত্রের খবর, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভাংশু শুক্ল। রবিবারই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
