দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী

0
189
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

শুভশ্রী গাঙ্গুলি ও দেব দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে গিয়েছে এক দশক।প্রেম ভাঙার পর ধূমকেতু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি মুক্তির আলো পায়নি।

সব শঙ্কা কাটিয়ে ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তাবে ভাঙা সম্পর্ক স্থায়ী হলো না। ফের দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী। মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়।একটি সাক্ষাত্‍কারে দেবের কাছে জানতে চাওয়া হয়, ধূমকেতু সিনেমা যদি এখন নির্মিত হতো,তাহলে কী শুভশ্রীকে এই চরিত্রে কাস্ট করতেন দেব? খানিকটা দ্বিধা নিয়ে দেব বলেন,নির্ভর করছে, শুভশ্রী গাঙ্গুলি কোন স্টেজে থাকত। আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও সুযোগ দিতে হতো। ও কী বিবাহিত থাকত, দুই বাচ্চার মা থাকত?

আমার চরিত্রটা কী এই শুভশ্রীর বয়সটাকেই চাইছে, না কি ওই শুভশ্রীর বয়সটাই চাইছে?ব্যাখ্যা করে দেব বলেছেন, আজ যদি এটা প্রথম সিনেমা হতো, তাহলে হিরোইন হিসেবে রাখতাম না। আমার চরিত্র যদি শুভশ্রীকে হিরোইন হিসেবে ডিমান্ড না করে, ওই বয়সটা, ওই সারল্য, সেটা অন্য কোনো হিরোইনের মধ্যে পেলে তাকেই কাস্ট করতাম।