গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata শুভেন্দু ব্যস্ত নেতা, সংগঠনে কমফর্ট নয় : সুকান্ত

    শুভেন্দু ব্যস্ত নেতা, সংগঠনে কমফর্ট নয় : সুকান্ত

    0
    256
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুভেন্দু অধিকারী ব্যস্ত আর বড় নেতা, সংগঠনে কমফর্ট বোধ করেন না। সাংগঠনিক বৈঠক শেষে এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

    সুকান্ত বলেছেন, শুভেন্দু অধিকারী তো সাংগঠনিক বৈঠকে থাকেন না। উনি কমফর্ট ফিল করেন না। বিজেপির যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে তো।উনি অতক্ষণ সময় দিতে পারেন না। তবে তার অব্যবহিত পরের বক্তব্যেই শুভেন্দুর প্রশস্তি শোনা যায় সুকান্তর মুখে। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব‍্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে।  কিন্তু বিজেপির সাংগঠনিক গতিবিধিতে শুভেন্দুর স্বাচ্ছন্দ্য নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির এক প্রাক্তন সহ-সভাপতির কথায়, ‘অস্বস্তির আবহ তো প্রকাশ পেয়েই গেল। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলছে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজার কাজ। কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতায় আসছেন।

    ‘সদস্যতা’ থেকে সাংগঠনিক নির্বাচন, কোন কাজ কত দূর এগলো, তার বিশদ হিসেব বুঝে নিচ্ছেন মাসে প্রায় দু’বার করে এসে। কিন্তু বঙ্গ বিজেপির সেই একের পর এক সাংগঠনিক কর্মশালায় গরহাজির থাকছেন শুভেন্দু অধিকারী।