গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Entertainment দেবকে নিয়ে শুভশ্রীর বার্তা

    দেবকে নিয়ে শুভশ্রীর বার্তা

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    টলিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলী, দীর্ঘদিনের দূরত্ব পেছনে ফেলে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। নতুন সিনেমাকে ঘিরে তাদের এই পুনর্মিলন ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

    আর এই প্রত্যাবর্তনের মাঝেই দেবকে নিয়ে হৃদয়ছোঁয়া মন্তব্য করেছেন শুভশ্রী। জানা গেছে, দেবের পরিচালনায় তৈরি হতে যাওয়া নতুন সিনেমা দেশু সেভেন-এ অভিনয় করবেন শুভশ্রী। এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব। ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায়ও চলছে জোর আলোচনা। উল্লেখ্য একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে এবং খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। পরে ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেননি। সেই বিরতির অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন এই দুই তারকা। ক’দিন আগে দেব সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দাদাগিরি-তেও অতিথি হিসেবে হাজির হয়ে ছিলেন শুভশ্রী। সম্প্রতি দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেছেন, এ বিষয়ে এক লাইনে কিছু বলা সম্ভব নয়।

    তিনি বলেছেন, দেবকে নিয়ে বলতে হলে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিতে হবে। কারণ, দেব তার যোগ্য। এক লাইনের মন্তব্যে বিষয়টি সম্পূর্ণ প্রকাশ করা যাবে না।শুভশ্রী আরও জানিয়েছেন,পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা তিনি দারুণ উপভোগ করছেন। একজন সহকর্মী হিসেবে দেবের সৃজনশীলতা, দক্ষতা ও মেধারও প্রশংসা করেছেন তিনি। এদিকে, দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী পর্দায় ফিরছেন। দর্শকদের প্রত্যাশা, একসময় যেমন তারা পর্দায় জাদু দেখিয়েছিলেন, তেমনি নতুন করে আবারও সবাইকে মুগ্ধ করবেন জনপ্রিয় এই জুটি।