
শুভমন গিল-কে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং।
শুভমনের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিশনের দলে ঢোকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল-এ থাকবেন সূর্যকুমার যাদব, অধিনায়ক হিসাবেই, অক্ষর পটেল, সহ-অধিনায়ক, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন এবং হর্ষিত রানা। বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটি-তে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না।
বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।







