গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National চোট কাটিয়ে দলে ফিরছেন শুভমন গিল

    চোট কাটিয়ে দলে ফিরছেন শুভমন গিল

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    চোট কাটিয়ে দলে ফিরছেন শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন পাঁচ দিনের টি ২০ ম্যাচে মাঠে নামছেন তিনি। ইতিমধ্যেই তার স্কোয়াডে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ গৌতম গম্ভীর।

    তিনি জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুভমন গিল বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন। এই সিরিজে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তার সহ অধিনায়ক হিসেবে ফিরছেন শুভমন গিল। গত ১৫ নভেম্বর ইডেন গার্ডেনসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমে ঘাড়ের চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

    মুম্বাই ফিরে যেতে বাধ্য হন শুভমন। সেই ঘাড়ের চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন শুভমন। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই  দলের সাথে যোগদান করতে রবিবার রাতে ভুবনেশ্বর পৌঁছে গেছেন শুভমন। আগামী ৯ ডিসেম্বর তাকে মাঠে দেখা যাবে।