গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata শুভেন্দু অধিকারী চান বাঙালিরা কাশ্মীরে না যান : শশী

    শুভেন্দু অধিকারী চান বাঙালিরা কাশ্মীরে না যান : শশী

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চান না কোনও বাঙালি কাশ্মীরে যান। আক্রমণ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন ওমর আবদুল্লার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যটন নিয়ে কথা হয়েছে। পর্যটন কাশ্মীরের মেরুদণ্ড। সেটা ফিরিয়ে আনতে হবে।

    ২২ এপ্রিল যে ঘটনা ঘটেছিল তারপর সারা দেশ একসঙ্গে দাঁড়িয়েছিল। অথচ রাজ্যের বিরোধী দলনেতা সন্ত্রাসবাদীদের মত কথা বলছেন। সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী বলছেন কাশ্মীরের বদলে জম্মু, হিমাচলপ্রদেশ কিংবা উত্তরাখণ্ডে যান। আগে প্রাণ তারপর সবকিছু। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন ওমর আবদুল্লা এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

    প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। অথচ শুভেন্দু অধিকারীর মন্তব্যে মনে হচ্ছে তার অ্যালার্জি হয়েছে। শশী পাঁজার স্পষ্ট কথা বিজেপির কোনও নেতা বা সরকারও এভাবে রাজ্যবাসীকে কোথাও যাওয়ার বিষয়ে ফরমান জারি করতে পারেন না।