ধর্ম দেখে ওবিসি নয় মুখ্যমন্ত্রীর দাবির পাল্টা শুভেন্দু

0
133
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ওবিসি সার্টিফিকেটের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। বিধানসভায় মুখ্যমন্ত্রী অসত্য বলছেন দাবি করে বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাবি করেছেন ওবিসি সার্টিফিকেট ধর্ম নয়, আর্থিক অনগ্রসরতার দিকটি দেখা হয়েছে। রাজ্য স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর ১৪০। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ওবিসি এ বিভাগে ৪৯টি এবং ওবিসি বি বিভাগে ১১টি শ্রেণি রয়েছে। আরও ৫০ টি অন্তর্ভুক্ত হয়েছে। তার সমীক্ষা চলছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ হবে। পাল্টা তোষণের অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার কক্ষ ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।

তোষণের রাজনীতি করতে সংখ্যালঘুদের একটা বড় আশকে ওবিসি তালিকাভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি রাজ্যের শাসকদলের রাজনীতির কারণে প্রকৃত ওবিসি সম্প্রদায়ভুক্তরা বঞ্চিত হচ্ছেন। এর বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে।