
লোকভবনে গিয়ে শনিবার সরকার গঠনের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্যপাল আর এন রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষর করা চিঠি তুলে দিয়েছেন দলে।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, পরিষদীয় দলের নেতা তথা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজি।
শুক্রবারই পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ শুক্রবার বিকেলে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিতে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়।








