বিজেপিতে আসা বাকিদের সঙ্গে ফারাক বোঝালেন শুভেন্দু, তত্ত্বে নারাজ শমীক

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
বিজেপিতে আসা বাকিদের সঙ্গে নিজের ফারাক বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীর তত্ত্ব খারিজ করেছেন শমীক ভট্টাচার্য।
ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন অনেকে ভোটের সময় দলবদল করে। অনেকে আশ্রয় চেয়ে অনেকে সব পদ ছেড়ে। তিনি সেই তৃতীয় শ্রেণির লোক সব পদ ছেড়ে বিজেপিতে এসেছেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন তাঁকে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকেই বিজেপি ছেড়ে পালিয়েছে। তিনি পালানোর লোক নন। শুভেন্দু অধিকারীর তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
মঞ্চ থেকে শমীক ভট্টাচার্য বলেছেন আশা করবেন এধরণের বক্তব্য শুভেন্দু অধিকারী আর কোনও মিটিংয়ে বলবেন না। কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়েছেন।