
দিঘায় যখন রথযাত্রায় ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন একের পর এক রথযাত্রা কর্মসূচি অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সকালেই সেন্ট্রাল অ্যাভিনিউতে সারা ভারত কীর্তন বাউল, ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। এরপর সেখান থেকে চলে যান তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। ওই মন্দির থেকেই পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ঝাঁটা দিয়ে ঝাট দিয়ে রথযাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিকেলে মেচেদার ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন তিনি। সেখানেও রথের রশি টেনে রথযাত্রার সূচনা করেন।
পিছিয়ে নেই তৃণমূলের নেতারাও। বেহালার বরিশায় রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। বোলপুরে রথের রশি টেনে রথযাত্রার সূচনা করেছেন অনুব্রত মণ্ডল।








